EIIN : 138737 | School Code : 415430

শিক্ষার্থীদের ভাষার শুদ্ধতা, সৃজনশীল চিন্তাশক্তি ও আত্মপ্রকাশের দক্ষতা বিকাশের লক্ষ্যে গানার্স ইংলিশ স্কুল আয়োজিত ইন-হাউজ বাংলা ছড়া ও কবিতা আবৃত্তি, বাংলা পঠন ও বিতর্ক প্রতিযোগিতা প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, আত্মবিশ্বাসী অংশগ্রহণ এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।
প্রতিযোগিতায় যৌথভাবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে — রবীন্দ্র হাউজ এবং নজরুল হাউজ।
অভিনন্দন সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের।